প্রবেশ পত্র না আসায় পরীক্ষা দিতে পারলো না ১২ এসএসসি পরীক্ষার্থী
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে প্রবেশপ্র না আসায় পরীক্ষার্থী দিতে অংশগ্রহন করতে পারলো না ১২ শিক্ষার্থী।
যানা যায়,দিনাজপুরের চিরিরবন্দরের পুরাতনভূষির বন্দর এলাকায় ব্যাক্তি মালীকানায় গড়ে উঠা এস কে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবার সেই বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অংশগ্রহনের কথা ছিলেন।
কিন্তু প্রতিষ্ঠানের গাফিলাতির কারনে পরীক্ষার্থীদের কাছে পরীক্ষার ফি গ্রহন করলেও রেষিষ্ট্রেশনের জন্য তাদের নাম বোর্ডে পাঠানো হয়নি।
পরীক্ষায় অংশ্রহন কারী পরীক্ষার্থীরা তাদের প্রবেশ পত্র উত্তলনের জন্য কয়েক দফা বিদ্যালয়ে আসলেও পরীক্ষার প্রবেশপত্র দিতে পারেনি প্রতিষ্ঠান।
ঘটনাটি জানতে পারলে স্কুল কতৃপক্ষের সাথে অভিবাবকদের কয়েকদফা সংঘর্ষ হয়। পরে চিরিরবন্দর থানার পুলিশকে খবর দিলে স্কুলের পরিচালক নিরঞ্জন রায়কে আটক করে নিয়ে যায়।
পরীক্ষার্থীদের সাথে কথা বললে তারা কান্নায় ভেঙ্গে পড়ে।