মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আগামী ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দিনাজপুরে বিএনপির কর্মসূচি

Muktijoddhar Kantho ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে দিনকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছেন দিনাজপুর জেলা বিএনপি।

দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র নেতারা জানান, আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার জেল হলে তারা সেচ্ছায় কারাবাস করবে ও এর প্রস্তুতী তারা ইতমধ্যে গ্রহন করেছে।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকারম হোসেন জানান, আমরা আমাদের প্রস্তুতী গ্রহন করেছি। তিনি আরো বলেন রায়ের দিনকে কেন্দ্র করে দিনাজপুর জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলা দল ব্যাপক প্রস্তুতী গ্রহন করেছে।
এই ব্যাপক কর্মসূচি সফল করার লক্ষে দিনাজপুর জেলা বিএনপি কয়েক দফা প্রস্তুতী সভা করে ফেলেছে। এবংকি তারা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাদের সাথেও মিটিং করেছে। রায়ে খালেদা জিয়া নির্দশ প্রমানিত হলে তারা শন্তিপূর্ন র‌্যালি করবে।