মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে বুরো ধান রোপনের ধূম : ২২ হাজার হেক্টর জমিতে অাবাদের লক্ষ্যমাত্রা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ তোফাজ্জল হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। ময়মনসিংহের নান্দাইলে উপজেলায় চলতি বোরো মৌসুমে ২২হাজার ১৫ হেক্টর জমিতে বুরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন জানিয়েছেন। স্থানীয় জাত ৭৫ হেক্টর, উচ্চ ফলনশীল ২০ হাজার ২শত ২০ হেক্টর এবং হাইব্রীড ১ হাজার ৭শত ২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ অব্যাহত রয়েছে। এতে করে ৮৭ হাজার ৭শত ৮৯ মে:টন ধান নান্দাইলে উৎপাদিত হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নান্দাইল কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক তৎপরতা অব্যাহত রয়েছে। অপর দিকে চলতি বোরো মৌসুমে নান্দাইলে ৪হাজার মে:টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। কৃষি অফিসার জানান বিসিআইসি ১৩জন ডিলার পৌরসভা সহ ১২ ইউনিয়নে ১১৭জন তালিকা ভূক্ত খুচরা সার বিক্রেতা রয়েছে। জনগণের চাহিদা মোতাবেক তারা সার সরবরাহ করে যাচ্ছেন। উপ-সহকারী কৃষি অফিসারগণ বিষয়টি নিয়মিত তদারকি করে যাচ্ছেন। বর্তমানে সারা নান্দাইলে কৃষকগণ বুরো জমিতে চাষাবাদ অব্যাহত রেখেছেন।