মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৫জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৌরশহরের দেবগ্রাম ও লাল বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ দেলোয়ার হোসেন (৩৪), মোঃ ইউনুছ মিয়া (৩০) মোঃ আমজাদ খান (৪৮),  রুহুল আমিন (২০), পলাশ আহাম্মদ (৪২) । এই সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা, ১৮ বোতল হুইস্কি এবং ২২ বোতল ভারতীয় স্কফ উদ্ধার করেছে।

আখাউড়া থানার পুলিশের উপ-পরিদর্শক সরুজ রতন আচার্য্য বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। আজ শনিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।