মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জলঢাকায় শিক্ষক উদ্বুদ্ধকরন সভা ও বিদায় সংবর্ধনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকায় ” মান সম্মত শিক্ষা,শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানকে সামনে রেখে মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। একই মে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।শনিবার উপজেলা পরিষদ সবুজ চত্বরে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভার সভাপতিত্ব করেন শিক্ষা কর্মকর্তা মো.শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।প্রধান আলোচক ছিলেন মো.সিরাজুল ইসলাম বিভাগীয় উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ।বক্তব্য রাখেন ওসমান গনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,নীলফামারী,নজরুল ইসলাম শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা রংপুর,উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান প্রমূখ।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়,উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের সার্বিক সহযোগীতায় দিনব্যাপী অনুষ্ঠিত সভা শেষে ২০০৬-২০১৭ সাল পর্যন্ত ২৭৫ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।সভায় উপজেলার ২৪৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত এক হাজার ২৭৫ জন শিক্ষক অংশ নেয়।অনুষ্ঠানটি স ালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী ও কৃষ্ণা কাবেরী বিশ্বাস ।