মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চলে গেলেন না ফেরার দেশে
ছানোয়ার হোসেন, সিরাজগনঞ্জ ।। সিরাজগনঞ্জ জেলার সলঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
জানা যায়, রোববার ভোরে থানার ঘুড়কা গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে আমজাদ হোসেন মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল (৬৫)। মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর ঘুড়কা বাজার ঈদগাহ মাঠে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল আখতার মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সাবেক অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গফুর রায়হান, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক কে. এম রফিকুল ইসলাম, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রফিক প্রমুখ। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন।