মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় ৪ বোতল ফেনসিডিল সহ আটক ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলায় ৫ ফেব্রুয়ারী সোমবার পুলিশের মাদক বিরোধী অভিযানে ডিমলা কাউশা বাজার মোড়ের পশ্চিমে ৪ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাবুর হাট এলাকা মৃত আব্দুল গফুরের পুত্র আব্দুর রাজ্জাক (৫৫)। ডিমলা উপজেলার দক্ষিন সুন্দর খাতা (সিং পাড়া)

অপরদিকে ডিমলা থানার এস আই ইলিয়াস,এস আই ফিরোজ,এ এস আই নুর আলম সঙ্গিয় ফোর্স সহ গোপন সংবাদের ভিতিত্তে আনুমানিক ৪.৩০ মিনিটে ৪ বোতল ফেনসিডিল সহ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। মাদকদ্রব্য বিক্রেতা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অলি গলিতে গোপনীয় স্থানে ফেনসিডিল রেখে বিক্রয় করে আসছিল।

এই বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।