দিনাজপুরের ঘোড়াঘাটে নানামূখী অঘটনের মধ্যে চলছে এসএসসি পরীক্ষা
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। ডিজিটাল হয়েছে দেশ পরিবর্তন হয়েছে সমাজ তাই বলে এতটা পরিবর্তনে মেনে নেওয়া যায় না। দিনাজপুরের ঘোড়াঘাটে নানামুখী সমস্যার মধ্যে দিয়ে চলছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা ভাল না হওয়ায় আত্মহত্যার ঘটনা সহ ঘটেছে অবাক করা অারো দুইটি ঘটনা।
যানা যায়, ঘোড়াঘাট মিশনের আদিবাসি পাড়ার কবিবারের পূত্র সেরেন বাংলা ১ পত্র খারাপ হওয়ায় পরীক্ষা শেষে বাড়িতে ফিরে আত্মহত্যা করেন।
এদিকে, এসএসসি পরীক্ষঅর প্রথম দিনে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার আফসারাবাদ কাশিগাড়ির সিরাজুলের ইয়াবাসবী পূত্র পরীক্ষা দিতে এসে ইয়াবার নেশা উঠলে পরীক্ষার হল থেকে বেরিয়ে উপজেলা চত্বরে গিয়ে ইয়াবা সেবন করেন।
অপরদিকে অন্যদিকে একই কের্ন্দের অপর একজন পরীক্ষার্থী দক্ষিণদবীপুর গ্রামের তসিরুদ্দিনের মেয়ে তানিয়া পরীক্ষা দেয়ার নাম করে পরীক্ষায় অংশ গ্রহণ না করে বাবার বয়সি প্রেমিক আঃ জোব্বার (৫০) এর সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পালিয়ে যাওয়া পরীক্ষাথীর মা হাজেরা বেগম গত সোমবার ঘোড়াঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। ৩টি অস্বাভাবিক ঘটনা একই কেন্দ্রে ঘটে।