মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শাহরাম্তির রাগৈতে দুষ্কৃতি কতৃক বসত ঘরে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত ৩ মিনিটের পাঠ
স্টাফ রিপোর্টার ।। দুষ্কৃতি কতৃক বসত ঘরে হামলা ভাংচুর ও গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২ফেব্রুয়ারি বিকেল অানুমানিক ৪টায় শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিন ইউনিয়নের ২নং ওয়ার্ড রাগৈ গ্রামের কামালের বাড়িতে।
ভুক্তভোগীর অভিভাবক কামাল হোসেন জানান, ঘটনার দিন ও সময়ে অামি কর্মের তাগিদে ভাড়ায় চালিত অটোরিক্সা (সিএনজি) নিয়ে বেরিয়ে পড়ি। ওই দিন দুপুরে অামার স্ত্রী গোসল সেরে রান্না ঘরের পাশ পোষাক পরিবর্তন করা অবস্থায় দুষ্কৃতিকারি ইউপি সদস্য নজির অাহম্মদের ভাতিজা ও জামাল কামালের ভাগীনা অাক্রাম হোসেন,হৃদয়, মঞ্জুর হোসেন সংঙ্গবদ্ধ হয়ে মুঠোফোনে ছবি তোলে। অামার স্ত্রী তাদের দেখে ছবি না উঠাতে ডাক দেয়। কিছু সময়ের জন্য তারা স্থান ত্যাগ করে পুনরায় এসে অনধীকার বলে বাড়িতে প্রবেশ করে বসত ঘরে অর্তকীত হামলা চালিয়ে ঘরের বেড়া কুপিয়ে তছনছ করে। এ সময়ে অমার স্ত্রী কোলে ২বছরের শিশুকে নিয়ে তাদের বাধা দিতে গেলে তাঁর কোলের শিশুকে  ছুড়ে ফেলে অামার স্ত্রীর শ্লীলতাহানি করে। ঘটনাকারীদের মামা জামাল,কামাল ও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নজির অাহম্মদের বিরুদ্ধে মারধর, ঘরে, খড়ের গাধায় অগ্নী সংযোগ ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ বিষয়ে অাদালতে মামলা চলমান রয়েছে। তাঁরা তাদের নিকট অাত্মীয় চাঁদপুর হতে গ্রামের বাড়িতে এনে এ কর্মকান্ড চালিয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানান। তাঁরা দ, অামার স্ত্রীকে মামলা করতে নিষধ করে, মামলা করলে চাঁদপুর অাদালত এবং অাদালত পাড়ায় প্রবেশ করলে হত্যা করার হুমকী দেয়।
থানার পুলিশ ও অাদালত তাদের ইঙ্গীতে চলে। তাঁদের কেউ কিছু করতে সাহস পায় না।
তিনি অারো জানান, সৃষ্ট ঘটনার ব্যাপারে ইউপি চেয়ারম্যান অা :রশিদ, সাবেক সদস্য  মুঞ্ছুর, গণ্যমান্য ব্যক্তিদের মধ্য স্থানীয় ডাক্তার ফখর, মানিক মাষ্টার, নুরল হক কাজি,অাদম অালী, ওয়াব হাজি, অাকু মিয়া,অাবুল কালাম মাষ্টার, ইসমাইল হোসেন সহ অারো একাধিক ব্যক্তিকে ঘটনাটি অবহিত করা হয়। এদের মধ্য ইউপি চেয়ারম্যা অা : রশিদ সহ অনেকই ঘটনাস্থল পরিদর্শন করেন। সকলে অাইনের সহায়তা নিতে পরামর্শ দেয়। সিএনজি চালক কামাল দুষ্কৃতিকারিদের হুমকীর ভয়ে  অার প্রশাসনের সঙ্গে সখ্যতা থাকায় অাইনি সহায়তা নিতে মুখ ফিরে নিতে বাধ্য হচ্ছে। সিএনজি চালক কামাল জানান, নজির মেম্বার ও তার চাচাতো ভাই জামাল, কামালের বিরুদ্ধে  অামি অাদালতে মামলা দায়ের করি।যার মামলা নং জি,অার –১৩০/১৭ইং এবং শাহরাস্তি থানা মামলা নং -৩,তাং ৭/১১/১৭ইং। ওই মামলার রিপোট সাক্ষির অভাব দেখিয়ে প্রকৃত ঘটনাটি গোপন রেখে অামার বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন অাদালতে দাখিল করে। তারা এলাকায় প্রকাশ্যে বলে বেড়াচ্ছে পুলিশ অামাদের কথার বাহিরে চলে না, মামলা শেষ করে দিয়েছি। পুলিশের সাথে বিবাদিদের এমন সখ্যতাই অামি ন্যায বিচার পাওয়া হতে বঞ্চিত হয়েছি। অার অাজ অমার বসত ঘরে হামলা ভাংচুর, স্ত্রীর শ্লীলতাহানির মতো ঘটনা ঘটাতে সাহস পেয়েছ বলে সিএনজি চালক দাবি করছে।