ভালুকায় এতিমখানা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মুসলিম এতিমখানা মাদ্রাসার নতুন ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (০৭ ফেব্র“য়ারি) দুপুরে অধ্যক্ষ শাহাব উদ্দিন শেখ এর সভাপতিত্বে উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের প্রাচীন এ এতিমখানা মাদ্রাসার নব গঠিত কমিটির সংর্বধনা ও ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি ময়মনসিংহ জেলা আ‘লীগ নেতা, ভালুকা (১১ আসনে) মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ঠ শিল্পপতি হাজী মোঃ রফিকুল ইসলাম।
সাইমউদ্দিন মৃধা ও স্বপন মৃধার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শাহাবউদ্দিন তালুকদার, মাও: মিজানুর রহমান, দুলাল উদ্দিন মৃধা, চাঁন মিয়া মৃধা, আফসার উদ্দিন মৃধা, মকবুল হোসেন মৃধা, মাও: রফিকুল ইসলাম, আলা উদ্দিন শেখ, শাহজাহান নোমান, ইউনিয়ন ছাত্রলীগ সাধা: সম্পাদক আবু সাঈদ বাবু, মো: রমজান আলী মৃধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিত, সংর্বধনা, প্রীতিভোজ শেষে নতুন ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।