দিনাজপুরের বোচাগঞ্জ থেকে রক্তাত্ব অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধর
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের বোচাগঞ্জে একটি পুকুর হতে রক্তাত্ব অবস্থায় এক বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে।
বোচাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের মুড়ারীপুর উচ্চ বিদ্যালিয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হকের বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি শিশু লাশটি দেখতে পায়।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ আরো বলে লাশের পকেট হতে মোবাইল নম্বর ও ঠাঁকুরগাও সদরে অবস্থিত শুশ্রী নার্সিং হোমের ভিজিটিং কার্ড পাওয়া যায়। পকেট হতে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে লাশের পরিচয় পাওয়া যায়।
মৃত ব্যাক্তি শুশ্রী নার্সিং হোমের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন। তার নাম খতিব উদ্দিন পিতার নাম তোলা নিশ্চিতপুর ডাক-কহরপুর।
লাশ সুরতাহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
পুলিশ ধারনা করছে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।