ডিমলায় ৮ বোতল ফেনসিডিল সহ আটক ১
মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলায় ১০ ফেব্রুয়ারী শনিবার পুলিশের বিশেষ অভিযানে ডিমলা বোছাগাড়ি পুলের উপর থেকে ৮ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, হাতিবান্ধা উপজেলার তেলীপাড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র সুজন ইসলাম (২০)কে ডিমলা থানার এস আই রাশেদুজ্জামানের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স সহ গোপন সংবাদের ভিতিত্তে দুপুর ১২.৪৫ মিনিটে ৮ বোতল ফেনসিডিল সহ সুজন ইসলামকে গ্রেফতার করে। মাদকদ্রব্য বিক্রেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজেলার বিভিন্ন অলি গলিতে গোপনীয় স্থানে ফেনসিডিল রেখে বিক্রয় করে আসছিল।
এই বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে থানা জেল হেফাজতে রাখা হয়েছে।