প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষ্যে আ. লীগের মতবিনিময় সভা
পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি ।। আগামি ২২ ফেব্রুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন কাইছার
রহমান অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আ’লীগ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী-১(তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রমূখ।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে বিভিন্ন বক্তব্য ও জনসভা সফল করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।