রাজশাহী কলেজে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবী সংগঠন সিডিএমপির কর্মশালা অনুষ্ঠিত
পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি ।। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সেচ্ছাসেবী সংগঠন কমপ্যারেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম রাজশাহী কলেজ (CDMP- RC) শাখার সদস্য সংগ্রহ ও নবাগতদের
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজশাহী কলেজ কলা ভবনের ৩০৪ ও ৩০৫ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ
অনুষ্ঠিত হয়।
CDMP প্রোগ্রামের রাজশাহী কলেজের আহবায়ক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর এর ইন্সপেক্টর মো: এনায়েত উল হক ও সোহেল রানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপ্যারেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম রাজশাহীর দলনেতা শেখ রহমত উল্লাহ। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী কমপ্যারেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের সদস্য হাফিজুর কাদের বাপ্পি ও নুরুজ্জামান রাব্বি।
উক্ত কর্মশালায় রাজশাহী কলেজের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।