ভালুকায় প্রাইমারি স্কুলে আন্ত-ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রয়ারি) সকালে ভালুকা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভালুকা পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যো দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা.এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিকদার মোঃ হারুন-অর রশিদ।