বুড়িগঙ্গা নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বিশ্বজিৎ দাস বিজয়, দঃ কেরানীগঞ্জ, ঢাকা ।। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ডুবে শান্ত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ ১৪ই ফেব্রুয়ারি বুধবার বিকেলে পাগলা ঘাট বরাবর বুড়িগঙ্গার মাঝ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শান্ত তার চার বন্ধু রুবেল, সফিকুল, রাব্বি ও মেহেদী হাসান শুভ’র সঙ্গে নদীতে নৌকা করে ঘুরতে বের হয়। এসময় শান্ত নদীতে পরে গেলে ওর বন্ধুরা তার পরিবারের লোকদের খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপস্থিত হয়। বিকেলে শান্ত’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উল্লেখ্য, শান্ত পাগলা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।