মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরিষাবাড়ীতে মাদক সম্রাট খোকন গ্রেফতার

Muktijoddhar Kantho ৭৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

জনি, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সম্রাট খোকন(২৯) গ্রেফতার হয়েছে। তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ১০ পিছ ইয়াবা ও ০৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।

জানা যায়, তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেনের নেতৃত্বে উপজেলার চর পোগলদিঘা গ্রাম থেকে এস .আই .আফতাব, এস .আই. মাসুদ, এ. এস. আই তরিকুল, এ .এস. আই রহমান, ও সঙ্গীয় ফোর্স সহ তাকে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় তাকে একই গ্রামের জুলহাস উদ্দিনের বাড়ির পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী খোকন দীর্ঘদীন ধরে প্রশাসনের চোখ কে ফাকি দিয়ে তার রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছে যার ফলে এলাকার ছোট বড় ও যুব সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে।মাদক সম্রাট খোকনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে মামলা নং ১৫-।

এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেনের সাথে কথা বলেন তিনি জানান, আমি তারাকান্দি তদন্ত কেন্দ্রে যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছি আমি মাদক সেবিদের উদ্দেশে বলতে চাই আপনারা মাদক ছেড়ে দিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসেন তা না হলে সবাইকে এর ফল ভোগ করতে হবে।