ভালুকার জামিরদিয়া অটোরিক্সাসহ জনতার হাতে চোর আটক
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকা থেকে চুরি যাওয়া আটোরিক্সাসহ রুবেল (২৫) নামে এক চুর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। সে দূর্গাপুর উপজেলার জগতপুর গ্রামের শহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া বিকেলে ভালুকার জামিরদিয়া এলাকা থেকে অটোরিক্সাটি ভাড়া চালানোর কথা বলে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে রুবেল মিয়া চুরাইকৃত অটোরিক্সাটি বিক্রি করতে গেলে রিক্সার মালিকের এক আত্মীয় চিনে ফেলে। পরে স্থানীয় জনতা নিয়ে চোরসহ রিক্সাটি আটক করে।