মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

স্কাউটস আন্দোলন এর প্রতিষ্ঠাতা “রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল “এর ১৬১ তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরে আনন্দ র‌্যালি

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০১ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। স্কাউটস আন্দোলন এর প্রতিষ্ঠাতা “রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল “এর ১৬১ তম জন্ম দিন উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভার ও কাব এক আনন্দ র‌্যালির আয়োজন করেন উক্ত আনন্দ র‌্যালিটি দিনাজপুর স্কাউটস ভবনে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইটি) বিপির জন্মদিন উপলক্ষে কেক কাটেন।

রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল “এর ১৬১ তম জন্ম দিন উপলক্ষে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাড়গড় দিঘী পরিষ্কার পরিচ্ছন্য অভিজান পরিচালনা করা হয়।