ভালুকায় হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাঁদাবাজি করছে হিজড়াদের কয়েকটি দল। বাজারের বিভিন্ন মার্কেটগুলোতে তাদের উৎপাত বেড়েছে। হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি ও উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
স্কায়ার মাস্টারবাড়ী এলাকায় অনেকের সাথে কথা বলে জানা গেছে, কি দোকান মালিক কি পথচারী, হিজড়াদের এমন চাঁদাবাজির অভিযানে রেহায় পাচ্ছে না কেউই। হয় অশ্লীলতা আর নয়ত অকথ্য গালাগাল কোনটায় বাদ যায় না। তাদের চাঁদা দিতে না পারায় অনেকেই ভরা বাজারে মারধর শিকার হচ্ছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে জামিরদিয়া মড়লবাড়ী এলাকায় হারুন মিয়ার ভাড়াটিয়ার রুমে ঢুকে এক মহিলার কাছ থেকে ১০ কেজি চাউল দাবি করে কিন্তু চাউল দিতে না পারায় তাকে মারধর করে। অবশেষে হিজড়াদের কাছে ক্ষমা চাইলে সেখান থেকে বিদায় নেয় তারা।
আজিজুল হক জানান, প্রথমে দূর থেকে আমি বুঝতে পারিনি। মনে হচ্ছিল একজন মেয়ে কেন এভাবে রিকশার পেছন দৌড়ে সেটি থামাবে। কৌতুহল হচ্ছিল। আমাদের রিকশা যখন স্কয়ার মাস্টারবাড়ী পৌঁছে। সেসময় সামনা-সামনি দেখে আমার কৌতুহলের ইতি ঘটে। সামনে আসতেই কিছু টাকা দাবি করে সে একজন হিজড়া। ১০ টাকা দিলে রাজি হয় না সে। পরে জোরপূর্বক ২০ টাকা আদায় করে।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে হিজড়াদের চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি কামনা করছি।
মোঃ তোফাজ্জল হোসেন