মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ধর্ষণ ও অপহরণের ২ আসামী গ্রেফতার

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামের জামাল উদ্দিনের ছেলে ফরহাদ (২৩) কে ধর্ষণ মামলায় ও নান্দাইল উপজেলার হাটশিরা গ্রামের ইসরাফিল মন্ডলের ছেলে রুবেল (২৭) কে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে অপহৃতা সহ গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।