ভালুকায় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।
জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক হাইওয়ে রোডের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়ার শুক্কুর আলীর ছেলে স্থানীয় মোদী ব্যবসায়ী মোঃ আব্দুর কুদ্দুস (২৮) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমতলী মোড় থেকে শফিক মার্কেট পর্যন্ত যাওয়ার পর বেপরোয়া ভাবে কটন ফ্যাক্টরির দেয়ালের সাথে ধাক্কা লাগে । পরে ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে যায়।