চৌহালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮ এর চতুর্থ দিনের কার্যক্রম
সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮ এর চতুর্থ দিনের কার্যক্রম ”জাটকা ধরে করবো না শেষ, বাচঁবে জেলে হাসবে দেশ” জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০১৮ উপলক্ষে ৪র্থ দিনের কর্মসুচী ’’জেলেদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব মোঃ আব্দুল মজিদ মন্ডল, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চৌহালী, সিরাজগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আনিসুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) চৌহালী, সিরাজগঞ্জ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু নজির মিয়া, সভাপতি, আওয়ামীলীগ উপজেলা শাখা, চৌহালী, মোঃ আইয়ুব আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) চৌহালী, মোঃ মাসুম বিল্লাহ, সহকারী মৎস্য কর্মকর্তা, এডি. আব্দুল্লাহ আলমূতী, ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষী., মৎস্যজীবি, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, অত্র অফিসের সকল লিফ,কর্মচারী বৃন্দ ।