মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে হায়দরগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার ॥ কেড়ে নিচ্ছে যুব সমাজের জীবন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৪ বার পঠিত ৪ মিনিটের পাঠ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় মাদক, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এর ব্যবসা জমজমাট হয়ে উঠছে। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার পিজ ইয়াবা, ১০ কেজি গাঁজা বিক্রি হওয়ার জনশ্রুতি রয়েছে।

সূত্রে জানা যায়, হায়দরগঞ্জ বাজার এলাকার বেড়ীবাঁধ, এমপি বাজার সড়ক, আলী ডাক্তারের মোড়, ফাঁড়ি থানার পিছনে কায়মুদ্দিন এর বাড়ির পাশে, কাঠের পোল, মিঝির স্টেশন, চমুরা ষ্টেশন, হজু মোল্লা ষ্টেশন এ প্রতিদিন সন্ধ্যার পর জমজমাট ইয়াবা কেনা বেচার হাট বসে। এখান থেকে ক্রেতারা মোটর সাইকেল যোগে নিয়ে যাচ্ছে নির্বিগ্নে। এতে করে দেখা যায়, উঠতি বয়সের ছেলেরা মাদকের দিকে ঝূঁকে পড়ছে। ওই এলাকার হোসেন হাওলাদারের পুত্র মাছুম, আবু হাওঃ পুত্র সোহেল, রফিক, লেংড়া সরু, রাকিব ওরপে ইয়াবা রাকিব, শিপন, গাঁজা আলমগীর, আক্তার চোরা (গাঁজা ব্যবসায়ী), তারা সকলেই জনৈক মাদক ব্যবসায়ী টিটু হাওলাদারের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছেন। থানা প্রশাসন তাদের আটক করার চেষ্টা করলেও মাদক ব্যবসায়ীরা রয়েছে ধরা ছোঁড়ার বাহিরে।

অভিযোগ উঠেছে, এসব মাদক ব্যবসায়ীরা গোপন দফা-রফার মাধ্যমে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে করে ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ। গেল মাসে হায়দরগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জনগনের সহযোগীতায় একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে। হায়দরগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গত দু’দিনে কাশেম (৩৫) কে ২০ পিচ ইয়াবা ও শ্রীকান্ত বনিক নামের এক যুবককে ২০০ গ্রাম গাঁজা সহ হায়দরগঞ্জ বাজার থেকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ফাঁড়ি থানা পুলিশ। আটককৃতদের পরিবারের দাবী তারা শুধুমাত্র মাদক সেবন করে। মূল ব্যবসায়ীদের আটক না করে সেবন কারীদের আটক করার অভিযোগ উঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষক জানান, উঠতি বয়সী ছাত্রদের চলাফেরা, কথা বার্তায় অসংলগ্নতা ভাব দেখে বুঝা যায়, তারা মাদক সেবনে আশক্ত হয়ে পড়েছেন। তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

কয়েকজন ব্যবসায়ী জানান, একজন আওলাদে রাসূলের এলাকায় যুবসমাজের মাঝে মাদকের বিস্তার ঘটায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সুশীল সমাজের লোকজন। অভিলম্বে প্রশাসনকে হায়দরগঞ্জ বাজার থেকে বিক্রয় ও সেবনের সাথে জড়িতদের আটক করে মাদক নির্মুল করার জন্য জোর দাবী জানান।

ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্যা বিএসসি বলেন, মাদক হায়দরগঞ্জ মহামারী আকারে ধারন করেছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগনকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহবান জানান তিনি। গ্রাম পুলিশদেরকে দিয়ে মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তাদের যেখানে পাওয়া যাবে সেখান থেকে আটক করে পুলিশে সোপর্দ করার জন্য বলা হয়েছে। অন কল ডেলিভারীতে টানা মোটর সাইকেলে গ্রাহকের চাহিতা মতো মাল পৌঁছে দেওয়া হয়। হায়দরগঞ্জ বাজার এলাকায় মেইন ডিলারের মাধ্যমে ইয়াবা যাচ্ছে ৮নং দক্ষিন চরবংশী মোল্লার হাট এলাকায়, উত্তর চরবংশী ইউনিয়নের কিছু এলাকায়, চরভৈরবী, ফরিদগঞ্জ ও রামগঞ্জ। এই বাজারের অনেক গুলো কাঁচা সড়ক পথ দিয়ে নির্ভিগ্নে মাল নিয়ে চলে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।

হায়দগঞ্জ ফাঁড়ি থানা ইনচার্জ মাখন লাল সাহা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হায়দরগঞ্জ বাজার থেকে শিগ্রই মাদক নির্মূলে অভিযান পরিচালনা করা হবে এবং গডফাডারদের আটক করে আইনের আওতায় আনা হবে।