ভালুকায় সরকারী রাস্তা খুড়ে মাঝপথ দিয়ে পাইপলাইন নির্মাণ
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ভালুকায় এলাকার মানুষের বাঁধার মুখে প্রায় তিন কিলোমিটার সরকারী রাস্তা খুড়ে ফ্যাক্টরীর বর্জ্র নিষ্কাশনের পাইপলাইন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে আসন্ন বর্ষায় এলাকার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চরম দূর্ভোগের শিকার হবেন বলে ভূক্তভোগীদের দাবি।
সরেজমিন এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, উপজেলার শিল্পএলাকা হবিরবাড়ীর ছোটকাশর এলাকায় অবস্থিত টিএম টেক্সটাইল কর্তৃপক্ষ তাদের বর্জ্র নিষ্কাশনের জন্য কাশর চৌরাস্তা থেকে কাশর বাজার হয়ে স্থানীয় লাউতি খাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সরকারী রাস্তা মাঝপথ দিয়ে ৭ ফিট গভীর করে গর্ত করে পাইপলাইন নির্মাণ করছে। এতে আসন্ন বর্ষায় এলাকার শত শত শিক্ষার্থী, মিল কারখানার শ্রমিকসহ হাজার হাজার লোকের চলাচলে চরম দূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। তাছাড়া আসন্ন বর্ষায় রাস্তাটি দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যেতে পারে বলে এলাকাবাসির দাবি।
এলাকাবসি জানান, প্রায় এক মাস ধরে কোম্পানীর লোকজন ভ্যাকো দিয়ে রাস্তাটি ৭ ফিট গর্ত করে খনন কাজ করছে। এতে চলাচলের চরম দুর্ভোগ পুহাতে হচ্ছে এলাকার লোকজনদের। তাছাড়া ৭ ফিট গর্ত করে পাইপলাইন নির্মাণ করায় আসন্ন বর্ষায় রাস্তাটি দেবে গিয়ে এলাকাবাসির চলাচলের অযোগ্য হয়ে যেতে পারে।
কোম্পানীর জেনারেল ম্যানেজার (জিএম) দুর্জয় কুমার সাহা জানান, যথাযথ নিয়ম মেনেই পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এতে জনসাধারণের কোন সমস্যা হবেনা।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমে বাচ্চু জানান, কোম্পানীটি পূর্বে তিনফিট পাইপলাইন নেয়ার অনুমোদন নিয়েছিল। এখন তারা ৪ ফিট পাইপলাইল স্থাপন করার জন্য অনুমোতি নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন রায় শুভ জানান, বিষয়টি সরেজমিন জানার জন্য লোক পাঠানো হয়েছে।