মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবীতে লিফলেট বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান লিটন।

গত বৃহস্পতিবার বিকালে তৃণমূলের বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতকর্মীদের নিয়ে উপজেলার মাইজবাগ, বড়হিত, উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তিনি এই কর্মসূচী পালন করেন।