গাবতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র্যালী
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ।। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার পরিবেশবাদী সংগঠন ওয়াইল্ডলাইফ লাভারের উদ্যোগে বগুড়ার গাবতলীতে ইউএনও মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে থানার তিনমাথা মোড়ে এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, ব্র্যাক গাবতলী ও সারিয়াকান্দির (হেল্থ) সিনিয়র উপজেলা ব্যবস্থাপক আব্দুর রাকিব দেওয়ান, সংগঠনের যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম টুটুনসহ রতন রায়, এম.এ গণি, তরিকুল ইসলাম বুলেট, রিপন রাজভর, সাগর, শাহরিয়ার, সাজ্জাদ, তারেক প্রমূখ।