মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কিশোরগঞ্জ শাখার পুনর্মিলনী ও বার্ষিক বনভোজ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০১ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। গত শুক্রবার উবাই পার্কে দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কিশোরগঞ্জ শাখার পুনর্মিলনী ও বার্ষিক বনভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক। আলোচনা অনুষ্ঠানে সমিতির সদস্যরা ফেলে আসা অতীতের স্মৃতিচারণ করেন। মধ্যহ্নভোজের পর সদস্যদের সন্তানদের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। মহিলাদের জন্যও ছিল পৃথক আকর্ষণীয় খেলা। র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থাও ছিল দেখার মতোই। দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত ২০১১ সাল থেকেই এ ছাত্র পরিষদ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।