মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কেরানীগঞ্জে ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন শিক্ষার্থীদের

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিশ্বজিৎ দাস বিজয়, (দঃ কেরানীগঞ্জ) ঢাকা ।। ঢাকার দঃ কেরানীগঞ্জের নতুন বক্তারচর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে ।

আজ ০৫ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।এসময় তারা অভিযোগ করে বলে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোফাজ্জল, সাবেক সদস্য জাহাঙ্গীর আলম ও শিক্ষার্থী জাবের অত্র বিদ্যালয়ের ছাত্রীদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেছেন। এতে বিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম নষ্ট হয়েছে। তাই আমরা অভিযুক্তদের শাস্তি দাবি করছি।

নতুন বক্তারচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাহাজ উদ্দিন বলেন, যারা এ ধরনের কাজ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। আমরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যাব।

কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক এ বিষয়ে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ লজ্জাজনক।এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।