ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের ১ লক্ষ টাকা অর্থদন্ড
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন খাবারের দোকান, বেকারি ও ঔষদের দোকানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ মার্চ) সকালে ময়মনসিংহ ভোক্তা অধীকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সেভেন স্টার হোটেলকে ২০ হাজার, সিডস্টোর বাজারের পারভেজ বেকারীকে ৫০ হাজার, অপু মেডিকেলকে ১০ হাজার, মিমি হোটলকে ১০ হাজার, জুয়েল স্টোরকে ৫ হাজার ও আপেল স্টোরকে ৫ হাজার মোট ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্যানেটারী ইন্সপেক্টর শামছুল ইসলাম রমিজ জানান, সিডস্টোর বাজার এলাকার আনসারুল হক তালুকদারের জায়গা ভাড়া নিয়ে পারভেজ বেকারির মালিক জহিরুল ইসলাম খাবার সামগ্রী প্রস্তুত করে বাজারজাত করলেও তাদের কারখানায় ময়লা, অস্বাস্থকর পরিবেশ, মেয়াদ উল্লেখ না থাকার কারণে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছেন মোবাইলকোর্ট।