ঈশ্বরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ২৩ বিএনপি নেতার জামিন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ৬ ও ৮ ফেব্রুয়ারী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্দে দায়েরকৃত দুই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতাকর্মী।
গতকাল রোববার জামিন আবেদন শেষে তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট বে । জামিন প্রাপ্তরা হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি ফরিদ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু,উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক ইবনে মুজিব, সহ-সভাপতি আমিনুল ইসলাম ভূঞা রনি, বিএনপি নেতা শাহজাহান ভূঞা, ইছব আলী, আব্দুল্লাহ-আল ফারুক,আবুল কালাম, যুবদল নেতা এমডি রতন, খালেক সরকার,রফিক, আলমগীর, ছাত্রদল নেতা আবু ছাইদ, ফরহাদ চকদার, হারুন প্রমূখ। মামলা পরিচালনা করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল।
ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভঞা মনি জানান, ৬ ও ৮ ফেব্রুয়ারী ঈশ্বরগঞ্জ বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত দুটি মামলায় জামিন প্রার্থনা করলে হাইকোর্ট ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।