মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় নিহত কলেজ ছাত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

রেজাউল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টর (মাহিন্দ্র) চাপায় শাহনাজ আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বোদা-মাড়েয়া সড়কের নয়াদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ বোদা সদর ইউনিয়নের প্রশাদ খাওয়া গ্রামের সফিউল ইসলামের মেয়ে এবং বোদা মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহনাজ তার কলেজ শেষে বোদা উপজেলা সদরে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় নয়াদিঘী এলাকায় পৌছালে একটি ট্রাক্টর সামনে থেকে তাকে চাপা দিয়ে চলে যায়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বোদা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মানিক ট্রাক্টর চাপায় ওই কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।