কক্সবাজার বিমানবন্দরে এক মাদকপাচারকারী আটক
মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, কক্সবাজার ।। মাদকপাচার সিন্ডিকেট একের পর এক সুকৌশল অবলম্বন করে মাদক পাচার কাজ সম্পন্ন করে। তারই ধারাবাহিকতায় কক্সবাজার ডিএনসিও সদা প্রস্তুত থাকে মাদক পাচার নিরুপনে পায়ের পরিধেয় জুতার ভিতরে করে ইয়াবা পাচারের সময় মো: সেন্টু মিয়া (২৮) নামের একজন মাদকপাচারকারীকে কক্সবাজার বিমান বন্দরের তল্লাসী গেইট হতে ১৮০০ (এক হাজার আট শত) পিস ইয়াবাসহ অদ্য ০৭/ ০৩/২০১৮ তারিখ বিকাল ৪:৩০ ঘটিকায় আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কক্সবাজার। সে গাজীপুর জেলার সদর উপজেলার রাহাপাড়ার মৃত হাবিবুর রহমানের সন্তান। সেন্টু মিয়া দুই পায়ের দুই স্যান্ডেলের ভিতরের ৯০০ (নয় শত) করে মোট ১৮০০ পিস ইয়াবা পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।