ঐতিহ্য অন্বেষণের প্রত্নবস্তু প্রত্নতত্ত্ব অধিপ্তরের মহাপরিচালকের নিকট হস্তান্তর
আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। ঐতিহ্য অন্বেষণের প্রত্নবস্তু প্রত্নতত্ত্ব অধিপ্তরের মহাপরিচালকের নিকট হস্তান্তর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের বেশকিছু বেসরকারী প্রতিষ্ঠান প্রত্নতাত্ত্বিক জরিপ, খনন ও অন্যান্য গবেষণামূলক কাজ সম্পাদন করে আসছে। দীর্ঘদিন যাবত প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণ এর তত্ত্বাবধানে উয়ারী-বটেশ্বর অ লে প্রত্নতাত্ত্বিক জরিপ, খনন ও গবেষণা পরিচালিত হচ্ছে। উয়ারী-বটেশ্বর অঞ্চলে উৎখননে আবিষ্কৃত ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরের বেশকিছু প্রত্নবস্তু ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, প্রত্নতত্ত্ব অধিপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন (অতিরিক্ত সচিব) এর নিকট হস্তান্তর করেন। প্রত্নবস্তু হস্তান্তরকালীন সময়ে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান ও উপপরিচালক (প্রত্ন:) মো. আমিরুজ্জামান, ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক রাখী রায়, ঐতিহ্য অন্বেষণের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম হিমেল এবং ফিল্ড অফিসার জিসান আহমেদ প্রমুখ।