নড়াইলে পুলিশ সুপারের অবদনে ১০০ টাকায় পুলিশে চাকরি পেল ৫১ জন
নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার নব-নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো:জসিম উদ্দিন(পিপিএম) সকল লোভ-লালসাকে পাশ কাটিয়ে মাত্র ১০০ টাকার বিনিময়ে ৫১ জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেবার মাধ্যমে অনন্য দৃষ্টি স্থাপন করলেন এবং পুলিশ বাহিনীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের বির্তককে মুছে দিয়ে,পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুন্য রাখার সাফল্যতা অর্জন করেছেন।যেখানে নিয়োগপ্রাপ্ত প্রতিটি ব্যাক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও নিজের যোগ্যতার পরিচয় দিয়ে নিয়োগ পেয়েছেন।
নড়াইল জেলার পুলিশ সুপারের এই অসাধারন দৃষ্টান্ত স্থাপনের জন্য জেলার সচেতন নাগরিকরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গণমাধ্যমকর্মীদের নিকট এক সাক্ষাৎকারে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, পুলিশ নিয়োগে ঘুষ প্রথা প্রচলিত আছে এই প্রচলনকে বিলুপ্ত করতে আমার এ পদক্ষেপ এবং শতভাগ স্বচ্ছতার সাথে নড়াইলে এবার পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।সকল চাকুরী প্রত্যাশীদের দালাল থেকে দুরে থাকতে থাকতে হবে কারন পরবর্তী সকল নিয়োগ একইভাবে দেওয়া হবে বলেও তিনি জানান।