মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয়করণ সহ ১১দফা দাবীতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) ।। চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১দফা দাবীতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রধান সড়কে পালন করা হয়েছে।

উক্ত মানববন্ধনে প্রভাষক মোঃ আঃ কাদের ও প্রভাষক মোঃ মাসুদ বিল্লাহর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকশিসের সাধারণ সম্পাদক বিশিষ্ট্য শিক্ষাবিদ ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিতোষী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ রহিম, মেহের ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক রাজিব শর্মা। প্রধান শিক্ষক আঃ রহিম, সিদ্দিকুর রহমান, জামাল উদ্দিন সিদ্দিকি, রহমত উল্যাহ, সিঃ শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বাংলাদেশ কলেজ, মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির শাহরাস্তি উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।