মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নেপালে বিমান দূর্ঘটনায় সিরাজগঞ্জের চৌহালীর একজনের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
সিরাজগঞ্জ  প্রতিনিধি ।। নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স প্লেনের যাত্রী রকিবুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
রকিবুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়ার ইউনিয়নের বিনানই গ্রামের মৃত রবিউল করিম মষ্টারের ছেলে। মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম প্রত্রিকার  সিরাজগঞ্জ  প্রতিনিধি  ইমরান হোসেন আপনের বড় চাচাতো ভাই ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষিকা ইমরানা কবির হাসি এবং একই বিভাগের শিক্ষার্থী তার স্বামী রকিবুল ইসলাম ছিলেন। এ দম্পতি ঢাকায় চাকুরি করতেন। ১৫ দিনের ছুটিতে তারা নেপালে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু সোমবার বেলা আড়াইটার দিকে ইউএস বাংলার অই বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের স্বামী রকিবুল মারা যান। রুয়েট শিক্ষিকা ইমরানা কবির হাসি নেপালের একটি হাসপাতালে আইসিতে চিকিৎসাধীন রয়েছেন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন তাদের পরিবার।
এদিকে রুয়েট শিক্ষক ও ইঞ্জিনিয়ার দম্পতি বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানাজানি হলে চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম রবিকুলের গ্রামের বাড়িতে ছুটে যান। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।