মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাতক্ষীরা-যশোর মহাসড়কের বাগআঁচড়ায় হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি ।। যশোর- সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে নাভারন হাইওয়ে পুলিশ। এ উচ্ছেদ  অভিযানের নেতৃত্ব দেন নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া। অভিযানে যশোরের অন্যতম বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র বাগআঁচড়া বাজারের যশোর- সাতক্ষীরা মহাসড়কের রাস্তার দু ধারে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক দোকান উচ্ছেদ করেন। সড়কের দুপাশে অবৈধ ভাবে গড়ে উঠা এসব দোকান পাটের জন্য প্রায় প্রতিদিনই ছোট বড় সড়ক দূর্ঘটনা ঘটে থাকে।এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ শত ১০ মার্চ শনিবার সকালে স্কুলে যাবার পথে বালু বোঝাই ট্রাকের চাপায় দু বোনের করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্দ হয়ে যায়। এরই প্রেক্ষিতে আজ ১৫ মার্চ বৃহস্পতিবার সকালে সার্জেন্ট পলিটন মিয়ার নেতৃত্বে মাইকিং করে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ।শতাধিক দোকানপাট মুহুর্তের মধ্যে উচ্ছেদ হলেও তিনি আগামী ২দিনের মধ্যে অবৈধ ভাবে গড়ে উঠা সকল দোকানপাট, রাস্তার দুধারে রাখা কাঠের গুড়ি,ইট বালি,খোয়া,রড,কাঠের তৈরি আসবাবপত্র সরিয়ে নেবার জন্য নিজেই মাইকিং করেন।সার্জেন্ট পলিটন মিয়ার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তাকে সাধুবাদ জানিয়েছে এলাকার সর্ব সাধারন।উচ্ছেদ অভিযান চলাকালে তার সংগে ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এস আই সাজ্জাদুর রহমান, সাংবাদিক আহম্মদ আলী খোকন,আসাদুর রহমান সহ নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিপুল সংখ্যক পুলিশ সদস্য।