ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে। গত বুধবার (১৪ মার্চ) রাত দশটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওইদিন রাতে গাড়ি মেরামত করতে আসা নেত্রকোণা রামনিখোলার নজরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৬)কে একটি ট্রাক চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত রুবেল মিয়াকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে ।