মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির ১৯৮৯ ব্যাচের পুনর্মিলনী

Muktijoddhar Kantho ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোরের শার্শার ঐতিহ্যবাহী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের বন্ধু পূনর্মিলনী অনুষ্ঠানে ঐ ব্যাচের ছাত্র ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আনিস উদ্দীন খান,সাবেক  শিক্ষক আব্দুল জব্বার,আলহাজ্ব আকবার আলী,রফিক আহমেদ,আলহাজ্ব আবুল কালাম মোহাম্মদ আলী,আলহাজ্ব মাওলানা আজীজুর রহমান,আলহাজ্ব খলিলুর রহমান।সকালে পরিচিতি পর্ব,আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান, ক্রেস্ট প্রদানের পর মধ্যাহ্ন ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীরা ও তাদের স্ত্রী,সন্তানেরা উপস্থিত ছিলেন