মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশুদিবসে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো লাল-সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভালো।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ মার্চ সকাল ১০ টায় গাইবান্ধা জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত উপস্থিত চিত্রাংকন, সুন্দর (বাংলা) হাতের লেখা, রচনা, উপস্থিত বক্তৃতা ও কুুুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময়ত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। এনডিসি মো. আশিক রেজা, সহকারি কমিশনার মো. রাকিবুল হাসান, সহকারি প্রোগ্রামার মো. তৌফিকুর রহমান প্রমুখ।