স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। শনিবার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা পরিষদ হতে একটি আনন্দ র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।এতে অংশ নেয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবনী ও ৭ই মার্চের ভাষন সম্পর্কে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার,উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক।