মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় ফেজবুকের কল্যাণে চিকিৎসার সাহায্য পেলো অসহায় শিল্পী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। গতকাল রবিবার (১৮মার্চ) আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর (বীরচন্দ্রপুর) গ্রামের অসহায় দরীদ্র পরিবারের  মেয়ে শিল্পী কে নগদ (২৫০০০) পচিঁশ হাজার টাকার একটি চেক তুলে দেন সেচ্ছা সেবী সংগঠণ “আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”।

অসহায় শিল্পী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন। খোজ নিয়ে জানা যায় তার একটি পা পচেঁ গেছে তার অপারেশনের জন্য প্রয়োজন প্রচুর টাকা এমন সময় একটি ফেজবুক পোষ্ট নজরে এলে অসহায় দরীদ্র পরিবারের মেয়েটির পাশে এসে দাড়ায় দক্ষিণ ইউনিয়নের একমাত্র সেচ্ছাসেবী সংগঠণ  আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।

চেকটি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ এর যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল(জয়) ভূইয়া শিল্পীর বাবা হীরণ মিয়ার হাতে তুলে দেন।

এর আগে মোঃ আল আমিন মিয়ার ফেজবুকে দেয়া আর্থিক সাহায্যের স্ট্যাটাস  নজরে আসে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের যুগ্ন-সাধারণ সম্পাদকের পরে সবার নজরে আসলে বিষয় আমলে নেন প্রবাসী কল্যাণ সংঘ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হস্পিটালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারের পরচালক মো আল আমিন ভূঁইয়া, আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”এর সমাজ কল্যাণ সম্পাদক লিটন ভুঁইয়া, মো.বিনয় চৌধুরীসহ প্রমুখ।