মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ১২৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় (২০ মার্চ) মঙ্গলবার বিকেলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকা সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বড় কাশর গ্রামের আঠাইপাড়া এলাকায় জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে শামছুল হকের মেয়ে সুমাইয়া আক্তার (৭) পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর তাকে না পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ২০ফুট পানির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।