মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muktijoddhar Kantho ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ
নড়াইল প্রতিনিধি ।। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনন্দ বিশ্বাস (২৮)। সে নড়াইল সদর উপজেলাধীন আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র বিশ্বাসের ছেলে।
জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১-মার্চ) রাত সাড়ে ১০ দিকে এসআই জামারত, এসআই নয়ন পাটোয়ারী, এএসআই কামরুল, কনস্টেবল আজাদ হুসাইন অভিযান চালিয়ে নড়াইলের মালিবাগ এলাকা থেকে গ্রেফতারকৃতর নিজস্ব গ্যারেজ তল্লাশি করে। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা।
এ প্রসঙ্গে নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণাই পুলিশের কাজ। কাজেই এ সকল অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবে না।