মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ইজিবাইক উল্টে ১ জন নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নিহত ও ১জন আহত হয়েছে। উপজেলার গৌরীপুর গ্রামের হুসেন আলীর ছেলে মাইজ উদ্দিন (৫৫) ঘটনা স্থলেই নিহত হন।

জানা যায় গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ থেকে কানুরামপুর যাওয়ার সময় উত্তর গালাহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ থানায় হস্তান্তর করে এবং আহত আছিমা আক্তার (৫৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।