মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

Muktijoddhar Kantho ৬৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান মালায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম আমান উল্লাহ এমপি বলেন, মুক্তিযোদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। ৩০লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং ২লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের কে যেকোন মূল্যে ধরে রাখতে হবে।

তিনি বলেন, জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে উন্নয়নের মহাসড়কে এগোচ্ছে। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান মালায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ ও ভালুকা মডেল থানার পুলিশ কর্মকর্তা মামুন অর-রশিদ (পিপিএম) ।

এর আগে ভালুকা ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করে। গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ৩১বার তোপধ্বনি, স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, সকল সরকারী/বেসরকারী/সায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন ভবনে আলোকসজ্জা করন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য দের সংবর্ধনা প্রদান। বাদ যোহর জাতির শান্তি, অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মুনাজাত ও মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।