ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। সমগ্র জাতির সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্য়াদায় ঈশ্বরগঞ্জে মহান জাতীয় ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। সূর্যোদয়ের সাথে সাথে চৌরাস্তা মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
সকাল আটটায় স্থানীয় খেলার মাঠে শিশু-কিশোর সমাবেশে আনুষ্ঠানিকবাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান। এরপর অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে অতিথিরা সালাম গ্রহন করেন। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও এলিশ শরমিনের সভাপতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বিকেলে স্থানীয় খেলার মাঠে উপজেলা চেয়ারম্যান একাদশ বনাম পৌর মেয়র একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।