মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরে গাঁজাসহ আটক ২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

শাহিনুর রহমান, (যশোর) ।। যশোর শহরের চাঁচড়া রায়পাড়া থেকে গাঁজাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, চাঁচড়া রায়পাড়ার সোহরাব হোসেন ছোট এর স্ত্রী শিউলি বেগম মৃত আব্দুস সাত্তারের ছেলে জাফর শেখ।

ডিবি পুলিশের এসআই এজাজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০টার দিকে চাঁচড়া কয়লাপট্টিতে অভিযান চালান। সময় তিনি সেখান থেকে ৩শগ্রাম গাঁজাসহ আটক করেন শিউলী বেগমকে। ইতোপূর্বে শিউলী বেগম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলো। সময় সে মাদক ব্যবসা করবে না বলে পুলিশের কাছে লিখিত মুচলেকা দিয়েছিলো। কিন্তু মুচলেকা দেওয়ার পরও সে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

অপরদিকে ডিবি পুলিশের একই কর্মকর্তা মঙ্গলবার সকালে চাঁচড়া মোড়ে অভিযান চালান। সময় তিনি ২শগ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাফর শেখকে আটক করেন। এসব ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে।