মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শাহরাস্তি ইউএনও’র ভাটনীখোলা স: প্রা: বিদ্যালয় ও নবনির্মিত শহীদ মিনার পরিদর্শন

মুক্তিযোদ্ধার কন্ঠ ১২৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) ।। শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ মারুফ শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ডে অবস্থিত ভাটনীখোলা স: প্রা: বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিদ্যালয়ের প্রকৃত পরিবেশ স্বচক্ষে পরিদর্শন করেন।

তিনি গত শনিবার উক্ত বিদ্যালয় ও নবনির্মিত শহীদ মিনার, ফুলের বাগান ,দোলনা ও স্লীপারের  কাজ যাচাই পূর্বক পরিদর্শন করে খুবই খুশি হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় জনগণের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের তত্ত্বাবধানে নবমির্মিত শহীদ মিনার, সুন্দর ফুলের বাগান ,দোলনা ও স্লীপার তৈরী হয়েছে।

বিদ্যালয় পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার, মো: জহিরুল ইসলাম, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া বেগম ও অন্যান্য শিক্ষকগণ।ভাটনীখোলা স: প্রা: বিদ্যালয়ের ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফকে ধন্যবাদ জ্ঞাপন করেন।